1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক

বাজারে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

দাম কিছুটা কমলেও রাজধানীর বেশিরভাগ বাজারে কমেছে সয়াবিন তেলের সরবরাহ। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১৬৫ টাকা।

এদিকে, গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে ৫ টাকার মতো বেড়েছে। প্রতি কেজি পুরান আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আর নতুন আলুর দাম কেজিতে ৯০ থেকে ১০০ টাকা।

বাজারে মোটা চাল, পেঁয়াজ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি মোটা চালের দাম ৩ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। আমদানি করা পেঁয়াজ ১০০ ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

অপরদিকে উদপাদন বাড়ায় শীতকালীন সবজির দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা, মূলা ৪০ টাকা, বেগুন ৭০ টাকা এবং গাজর ও সিম বিক্রি হচ্ছে ৬০ টাকায় প্রতি কেজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com