1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

নকলায় অসহায় ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার: মরনঘাতী করোনা ভাইরাসের কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি। বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। এ অবস্থায় ঘর থেকে বের হতে পাচ্ছে না বিভিন্ন শ্রেনি পেশার শ্রমজীবি মানুষ। সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষেরা সাময়িক দূর্ভোগে পড়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে শেরপুরের নকলা পৌরসভার ৫শ অসহায়, শ্রমজীবি ও কর্মহীনদের মাঝে রবিবার (৪জুলাই) সকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনপ্রতি ১০ কেজি চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, কাউন্সিলর তোতা মিয়া, জরিপ হোসেন ও লালনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান জানান, করোনা ভাইরাসের কারনে দেশে কঠোর লকডাউন চলমান রয়েছে। আজ পৌরসভায় বিতরণ করা হলো। পর্যায়ক্রমে এই মানবিক সহায়তা প্রত্যোকটি ইউনিয়নে অসহায়, শ্রমজীবি ও কর্মহীনদের মাঝে বিতরণ করা হবে। আপনারা স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চলুন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com