1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় পাঁচ মরদেহ উদ্ধার দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি

জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুর সদর থানার আইনুল হক (৫০) হত্যা মামলার প্রধান আসামি মো. মুরাদ মিয়া (৩০)-কে শ্রীবরদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১টা ৫ মিনিটের দিকে শ্রীবরদী উপজেলার কুড়িকাহানীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের একটি দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদ মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে কুড়িকাহানীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আইনুল হক ও মুরাদ মিয়া পরস্পর প্রতিবেশী এবং একই বংশের লোক। গত ১৭ আগস্ট সকালে আইনুল হকের বাড়ির পেছনে মান্দা গাছে নেট জাল বাঁধাকে কেন্দ্র করে মুরাদসহ অন্যরা তার ওপর হামলা চালিয়ে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করেন। ১৭ আগস্ট দায়ের করা মামলাটির নম্বর ৪২ এবং এতে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলা হওয়ার পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। পরে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদের অবস্থান শনাক্ত করা হয়।

গ্রেপ্তার মুরাদ মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com