1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় পাঁচ মরদেহ উদ্ধার দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলের মোংলায় ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ওইসব কথা জানান। গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারা দেশে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা শহরের ৭৪ শতাংশ পানিই ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়, যা ঝুঁকিপূর্ণ।

প্রতিমন্ত্রী বলেন, মেঘনা নদী থেকে পানি আনার জন্য ১৬ হাজার কোটি টাকার ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে।

এই প্রকল্পে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ শ কোটি টাকা দিয়ে সহযোগিতা করবে বলেও জানান তিনি। এছাড়া ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ১০০ কোটি টাকা দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com