1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় পাঁচ মরদেহ উদ্ধার দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি

সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলায় সাপের কামড়ে শাহিন নামে এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

গত ২২ আগস্ট সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান।

মঙ্গলবার শাহিনের পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তাঁদের হাতে সহায়তা তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আর্থিক সহায়তাও দ্রুত শাহিনের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শাহিনের পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com