1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

গেইল-রাসেলদের হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব তারকাদের দলে ফিরিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়দের ঘরের মাঠে হওয়া পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে ২৫ রানে জিতে ৩-২ ব্যবধানে শিরোপা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শনিবার রাতে গ্রেনাডার সেইন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, এভিন লুইসদের নিয়ে ক্যারিবীয়রা ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৪৩ রান।

ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফিরে যান দলের অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর দ্বিতীয় উইকেটে ম্যারাথন জুটি গড়েন এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক।

ডানহাতি-বাঁহাতির জুটিতে মাত্র ১৩.৪ ওভারে আসে ১২৮ রান। যা গড়ে দেয় বড় সংগ্রহের ভিত। মারক্রাম ৪৮ বলে করেন ৭০ রান। যেখানে ছিল ৩ চার ও ৪ ছয়ের মার। ককের ব্যাট থেকে আসে ৪ চার ও ২ ছয়ের মারে ৪২ বলে ৬০ রান।

তবে এ দুজন ফিরে যাওয়ার পর হতাশ করেন ডেভিড মিলার (১৬ বলে ১৮), রসি ফন ডার ডুসেন (২ বলে ১) ও উইয়ান মাল্ডাররা (৯ বলে ৯)। ফলে ১৬৮ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ২ উইকেট নেন ৩৯ বছর বয়সী ফিদেন এডওয়ার্ডস। এছাড়া ডোয়াইন ব্রাভো ও ওভেদ ম্যাকয়ের শিকার ১টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে ক্যারিবীয়দের হয়ে রানের দেখা পেয়েছেন শুধুমাত্র এভিন লুইস। এ বাঁহাতি ওপেনার ৫ চার ও ৩ ছয়ের মারে করেন ৩৪ বলে ৫২ রান। এছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি।

লেন্ডল সিমনস ৬ বলে ৩, ক্রিস গেইল ৯ বলে ১১ শিমরন হেটমায়ার ৩৩ বলে ৩৩, কাইরন পোলার্ড ১৫ বলে ১৩, আন্দ্রে রাসেল ১ বলে ০, নিকোলাস পুরান ১৪ বলে ২০ ও ডোয়াইন ব্রাভো করেন ২ বলে ১ রান।

প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি। কাগিসো রাবাদা ও উইয়ান মাল্ডারের শিকার ২টি করে উইকেট। উইকেট ১টি পেলেও ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করেন তাবরাইজ শামসি।

শেষ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এইডেন মারক্রাম। আর সিরিজসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বাঁহাতি চায়নাম্যান তাবরাইজ শামসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com