1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

মেসিকে এখনও নিজেদের বলে দাবি করছে বার্সা!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : টেকনিক্যালি এখন লিওনেল মেসি হচ্ছেন ‘ফ্রি এজেন্ট’। তিনি এখন আর কোনোভাবেই বার্সেলোনার ফুটবলার নন। ৩০ জুন মধ্যরাতেই তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর পার হয়ে গেছে আরও ৫দিন। মেসি এখন আর কোনো ক্লাবেরই ফুটবলার নন। তিনি আপাতত কোপা আমেরিকা নিয়েই ব্যস্ত রয়েছেন।

তবে এই বিষয়টাই হয়তো বার্সেলোনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার জানেন না কিংবা কেউ তাকে বলেওনি। যে কারণে বার্সেলোনার টুইটে এখনও মেসিকে নিজেদের খেলোয়াড় বলেই দাবি করা হয়েছে।

ইকুয়েডরের বিপক্ষে কোপার কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করার পর মেসি বন্দনায় মেতেছে পুরো ফুটবল বিশ্ব। অন্যদের মত মেসির পারফরম্যান্স নিয়ে এবং লা আলবিসেলেস্তেদের অধিনায়কের প্রশংসা করে বার্সেলোনা টুইট করেছে।

দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেছিলেন মেসি এবং দুটিতে অ্যাসিস্ট করেছেন। তার গোল উদযাপনের একটি ছবি দিয়ে বার্সা টুইট করেছে মেসির নামে। সঙ্গে সার্জিও আগুয়েরোকেও ট্যাগ করেছে। যিনি কোপা আমেরিকার পরই বার্সায় যোগ দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com