1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

উজ্জীবিত আর্জেন্টিনার সামনে প্রত্যয়ী কলম্বিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : পেরুকে হারিয়ে এরই মধ্যে ফাইনালের একটি টিকিট নিজেদের জন্য নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক ব্রাজিল। বাকি দলটি কে হবে? আর্জেন্টিনা না কলম্বিয়া? নির্ধারণ হবে আগামীকাল সকালে। বুধবার বাংলাদেশ সময় ভোর ৭টায় ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসিরা।

ইকুয়েডরের বিপক্ষে যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মেসি, যা এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মন ভরিয়ে দিয়েছে, কলম্বিয়ার বিপক্ষে কী সেই পারফরম্যান্স তিনি দেখাতে পারবেন? আপাতত ফুটবলবোদ্ধাদের ধারণা, মেসির এই দুর্দান্ত ফর্ম টিকে থাকবে এবং হয়তো বা কলম্বিয়া উড়ে যাবে সেমিতে। ফলে অনুষ্ঠিত হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল।

তবে কলম্বিয়া মোটেও ছেড়ে কথা বলবে না। লাতিনের যে কয়টি কঠিন প্রতিপক্ষ রয়েছে তার মধ্যে কলম্বিয়া একটি। কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে কলম্বিয়ানরা। যদিও গ্রুপ পর্বে নিজেকের খুব একটা মেলে ধরতে পারেনি কলম্বিয়া। চার ম্যাচের মধ্যে জয় একটি মাত্র ম্যাচে, এক ম্যাচ ড্র।

তবুও রিয়েনালদো রুয়েদার শিষ্যরা কোয়ার্টার ফাইনালে এসে নিজেদের দারুণভাবে মেলে ধরেছেন। উরুগুয়েকে গোল করার সুযোগ দেয়নি। উল্টো টাইব্রেকারে নিজেরা বাজিমাত করেছে। এবার সেমিফাইনালে আর্জেন্টিনার মত শক্তিশালী দলকে হারিয়ে বড় বাজিমাত করতে চায় রিয়েনালদো রুয়েদার দল।

ব্রাসিলিয়ার এস্টাডিও ডি ন্যাসিওনেলে যদি এই অসম্ভবকে সম্ভব করতে পারে কলম্বিয়া, তাহলে তা হবে তাদের জন্য তৃতীয়বার কোপার ফাইনালে ওঠা। ১৯৭৫ সালের পর ২০০১ সালের কোপা আমেরিকার ফাইনালে খেলেছিল কলম্বিয়া।

কলম্বিয়া গোলরক্ষক ডেভিড ওসপিনা দুর্দান্ত খেলেছেন এই টুর্নামেন্টে। তাকে ফাঁকি দিয়ে গোল করা খুবই কঠিন ব্যাপার। দুবান জাপাতা, ডেভিনসন সানচেজ, হোসে জিমেনেজ, ইয়েরি মিনা কিংবা ম্যাতিয়াস বোরজারা দারুণ প্রত্যয়ী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে।

টানা ১৮ ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। এবার কী মেসিরা সেটাকে ১৯-এ রূপান্তর করতে পারবে? কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে ১৯৯৩ সালের পর বড় কোনো একটি শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে যেতে পারবে আর্জেন্টিনা। সেদিকেই এখন চোখ সব ফুটবলপ্রেমীদের।

মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা এবং কলম্বিয়া ৪০ বার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২৩ ম্যাচে। কলম্বিয়ার জয় ৯টিতে। বাকি ৮টি ছিল ড্র। গত মাসেই সর্বশেষ দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com