1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় আক্রান্ত-উপসর্গে ১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ছয়জনের। বুধবার (৭ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ১৩০ জন। তাদের মধ্যে সদর উপজেলায় ৫০, আলমডাঙ্গায় ৩২, দামুড়হুদায় ২০ এবং জীবননগরে ২৮ জন রয়েছেন।

বর্তমানে জেলায় আক্রান্ত রোগী এক হাজার ৫৯১ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ৪৫৭ এবং হাসপাতালে ১৩৪ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চার হাজার ৭৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com