1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

জাপান থেকে ২৫ লাখ টিকা আসতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

ঢাকা: করোনাভাইরাসের টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের উদ্যোগের আওতায় জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ ডোজ টিকা আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৭ জুলাই) রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, ‘টিকা আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভ্যাক্সের উদ্যোগের আওতায় জাপান থেকে ২৫ লাখ টিকা আসতে পারে। এই টিকা পাওয়ার বিষয়ে আমরা প্রত্যাশা করছি।’ দেশের সকল জনগণের টিকা পাওয়া নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘চীন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে তিন মাসে দেড় কোটি ডোজ সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে। চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও আসবে ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা।’

মন্ত্রী জানান, বেসরকারি খাত করোনার টিকা আমদানি করতে আগ্রহী হলেও জননিরাপত্তার কারণে সরকার আপাতত নিজে আমদানি করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com