1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুলনা বিভাগে করোনায় ৫১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

খুলনা: খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫১ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩২ জনের।

এর আগে বুধবার (০৭ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। এবং শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের। যা ছিল এ পর্যন্ত খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড।

৫১ জনের মধ্যে খুলনায় সর্বোচ্চ ২১, কুষ্টিয়ায় ১০, যশোরে ৬, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা  ও ঝিনাইদহে ৩ জন করে মারা গেছেন। এছাড়া বাগেরহাট ও মেহেরপুরে মৃত্যু হয়েছে একজন করে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ১৮৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com