1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

প্রধানমন্ত্রীকে ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন মমতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : আম পাঠানোর জন‌্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‌্যায়।

শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে মমতা বন্দোপাধ‌্যায় লিখেছেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে।’

তিনি আরও লিখেন, ‘ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে, তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’

রোববার (৪ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে এক ট্রাক হাঁড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেনাপোল বন্দর দিয়ে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার ভারতে পাঠানো হয়।

বুধবার সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকেও আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com