1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রাজধানীতে তিনটি পশুর হাট বাতিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুলাই, ২০২১

ঢাকা: করোনা মহামারির পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজধানীতে তিনটি পশুর হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। শুক্রবার (৯ জুলাই) ঢাকা সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাতিল করা পশুর হাট তিনটি হলো (ক) লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা (খ) আমুলিয়া মডেল টাউন এর আশপাশের খালি জায়গা এবং (গ) শ্যামপুর কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

উল্লেখ্য যে, দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ করপোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের ৩ পর্যায়ে দরপত্রের আহবান জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদান করা হয়। করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোন পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

পশুর হাটগুলো ঈদ-উল-আযহা’র দিনসহ মোট ৫ দিন এসব হাটে পশু কেনা-বেচা করা যাবে। হাটগুলোতে অবশ্যই স্বাস্থ্যবিধি পরিপালনসহ অন্যান্য শর্তাবলী মেনে চলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com