1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

মেসিকে আটকে রাখার উপায় জানি, বলব না : ব্রাজিল কোচ

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা ফাইনালে লড়বে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এ লড়াইটি এক অর্থে মেসি বনাম ব্রাজিল ও নেইমার বনাম আর্জেন্টিনা। কেননা চলতি আসরে এখনও পর্যন্ত এ দুই বড় তারকাই যে নিজ নিজ দলকে কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন।

তাই মেসি-নেইমারকে আটকে রাখার ওপরেই সাফল্য-ব্যর্থতা অনেকাংশে নির্ভর কবে ব্রাজিল-আর্জেন্টিনার। আর আর্জেন্টাইন জাদুকর মেসিকে আটকে রাখার সেই উপায় জানেন ব্রাজিল কোচ তিতে। তবে তিনি সেটি সংবাদমাধ্যমে বলবেন না।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেছেন, ‘মেসিকে আটকে রাখার উপায় আমি জানি। কিন্তু সেটা আপনাদের বলব না। আমরা তাদেরকে নিষ্ক্রিয় করব না, তাদের খেলার জায়গা সংকুচিত করে দিব।’

উল্লেখ্য, চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত ৪ গোল ও ৫ এসিস্ট করেছেন মেসি। দুটিই চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ। ফাইনাল ম্যাচে তাই মেসির দিকে বাড়তি নজর দিতেই হবে ব্রাজিলকে।

এদিকে খেলা হবে ব্রাজিলের ঐতিহাসিক মাঠ মারাকানায়। যেখানে তারা হেরেছে একটি মাত্র ম্যাচ। সেটিও ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে। যা এখনও মারাকানা ট্র্যাজেডি হিসেবে পরিচিত। এর বাইরে মারাকানায় আর কোনো ম্যাচ হারেনি ব্রাজিল।

শুধু তাই নয়, কোপা আমেরিকায় দুই আসর ধরেই অপরাজিত ব্রাজিল। ২০১৯ সালের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও কোনো ম্যাচ হারেনি তারা। তবে এটিকে তেমন গুরুত্ব দিতে রাজি নন ব্রাজিল কোচ। তার মতে, অতীত সবসময় অতীতই। তাই সামনের দিকেই তাকাচ্ছেন তিনি।

তিতের ভাষ্য, ‘অতীত অতীতই। অতীতের দিকে তাকিয়ে সামনের নির্দেশনা মেলে না। কোপা আমেরিকার গত দুই আসরে (চলতি আসর সহ) আমরা অপরাজিত; আমাদের পরিসংখ্যান তুলনামূলকভাবে ভালো, কিন্তু এগুলোকে খুব বেশি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখি না আমি।’

তিনি আরও যোগ করেন, ‘কয়েক দিন ধরে আমরা একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের কাজটা গণমাধ্যম ও সমর্থকদের চেয়ে ভিন্ন। এটা প্রস্তুতি নেওয়া, অনুশীলন করা এবং মনোযোগ ধরে রাখার সঙ্গে সম্পর্কিত এবং আমরা আমাদের মূল কাজগুলোর দিকে মনোনিবেশ করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com