1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : মার্কিন সরকারের দূত হিসেবে নিয়োগ দেয়ার জন্য চার ব্যক্তি রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের পছন্দের তালিকায়। নিয়োগ চূড়ান্ত হলে তারা বাংলাদেশ, ভারত, ফ্রান্স ও চিলিতে মার্কিন দূত হিসেবে কাজ করবেন। স্থানীয় সময় শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওই চার ব্যক্তি হলেন- ডেনিস ক্যাম্পবেল বাউয়ের, পিটার ডি. হাস, এরিক এম. গারসেট্টি ও বার্নাডেট এম. মিহান।

জানা গেছে, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি. হাসকে নিয়োগের ব্যাপারে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতে রাষ্ট্রদূত নিয়োগের ব্যাপারে ভাবা হচ্ছে এরিক এম. গারসেট্টির নাম। এছাড়া, ডেনিস ক্যাম্পবেল বাউয়েরকে ফ্রান্সে এবং বার্নাডেট এম. মিহানকে চিলিতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন বাইডেন।

হোয়াইট হাউস ওয়েবসাইটের তথ্য বলছে, পিটার ডি. হাস বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন এবং কন্স্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি ফরাসি ও জার্মান ভাষায় দক্ষতা রয়েছে হাসের।

মার্কিন সিনেট এই মনোনয়নগুলো চূড়ান্ত করবে। চূড়ান্ত অনুমোদন পেলে পিটার হাস বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com