1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কামরাঙ্গীরচরে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুলাই, ২০২১

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে আব্দুল মতিন (৪০) ও শুক্রবার রাতে তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না (৩২) মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণে আহত ময়নার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আর আবদুল মতিনের শরীরের ৯২ শতাংশ দগ্ধ ছিল। তাদের মেয়ে মাইশার (৯) শরীরের ৪২ শতাংশ ও আয়েশার (৫) শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আব্দুল মতিন, তার স্ত্রী ইয়াসমিন আক্তার, মেয়ে মায়েশা, আয়েশা এবং ভাগ্নে আবুল খায়ের রায়হান (২৫) আহত হন। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com