1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ময়মনসিংহ মেডিকেলে আরও ১২ জনের প্রাণহানি

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুলাই, ২০২১

ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার (১০ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- সদর উপজেলার মোকলেছুর রহমান (৭৬) ও স্বরস্বতী রায় (৬৫); জামালপুর সদরের মমতাজ (৫৫) ও সরিষাবাড়ি উপজেলার আব্দুল খালেক (৭৫); নেত্রকোনার বারহাট্টা উপজেলার আফাজুদ্দিন (৯০) ও টাঙ্গাইল সদর উপজেলার জুনাইয়েদ আলীর (৩৮)।

উপসর্গ নিয়ে মারা গেছেন- টাঙ্গাইল সদর উপজেলার আনোয়ারা (২৬), ময়মনসিংহ সদর উপজেলার রিতা বসাক, আম্বিয়া (৬০), ফুলবাড়িয়ার সিদ্দিক মিয়া (৩০), গফরগাঁওয়ের শুভ রাজ মন্ডল (৬০), ঈশ্বরগঞ্জের আমেনা খাতুন (৭০)।

ডা. মহিউদ্দিন বলেন, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২১ জনসহ করোনা ইউনিটে ৪১৭ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। নতুন ভর্তি হয়েছেন ৭৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মেহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪২৯টি নমুনা পরীক্ষা করে ১৫৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com