1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুষ্টিয়া হাসপাতালে আরও ১৮ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুলাই, ২০২১

কুষ্টিয়া: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকালে কুষ্টিয়া জেনালের হাসপাতালের তত্বাবধায়ক ড. আবদুল মোমেন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৫ জনের করোনা পজিটিভ ও ৩ জনের করোনা উপসর্গ ছিলো।

তিনি জানান, হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৯২ জন ও উপসর্গ নিয়ে ১০০ জন ভর্তি আছেন। এছাড়া, জেলার ৫টি উপজেলায় আরও ১০০ রোগী ভর্তি আছেন।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.৮৮ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ‌্যে গত ১১ দিনে মারা গেছেন ১২০ জন। জেলায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, কুষ্টিয়ায় আয়েশা খাতুন নামে ৫ মাস বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) করোনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে। কুষ্টিয়ায় সবচেয়ে কম বয়সী শিশুর করোনা আক্রান্তের ঘটনা এটি দ্বিতীয়। এর আগে গত ২২ জুন প্রিন্স নামে দেড় মাস বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com