1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফরিদপুরে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুলাই, ২০২১

ফরিদপুর : ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়। যা একদিনে ফরিদপুর জেলায় রেকর্ড সংখ্যক রোগীর মৃত্যু হলো। ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ৩৫৬টি স্যাম্পুল পরীক্ষা করে ১৬৮টি রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ১৯ শতাংশ। ফরিদপুর জেলায় গত পাঁচদিনে ৭১ জনের মৃত্যু হয়েছে।

তাছাড়া জেলায় ককরোনার পপ্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে হাসপাতালে ৩৭৫ জন রোগী ভর্তি রয়েছে।

এদিকে, লকডাউনের ১০দিনে ফরিদপুরের বিভিন্ন স্থানে যানচলাচল বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও শহরের বাইরে বেশিরভাগ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। হাট-বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মানার কোন বালাই ছিল না কারো মধ্যেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com