1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ফাইনালের ম্যাচ সেরা ডি মারিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : বছর সাতেক আগে ব্রাজিলের মাটিতে ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। জার্মানির বিপক্ষে সেই ম্যাচটি ইনজুরির কারণে খেলতে পারেননি অ্যাঞ্জেল ডি মারিয়া। ডাগআউটে বসে দেখেছেন ১১৩ মিনিটে গোল হজম করে দলের বেদনাদায়ক পরাজয়।

সাত বছর পর ফের ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকার ফাইনাল খেলল আর্জেন্টিনা। এবার আর বাইরে থাকতে হয়নি ডি মারিয়াকে। অফফর্মে থাকা নিকোলাস গনজালেজকে বসিয়ে ফাইনালের শুরুর একাদশে ডি মারিয়াকে জায়গা দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

সেই ডি মারিয়াই দলকে এনে দিলেন অধরা সাফল্য। ম্যাচের ২২ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের দুর্দান্ত থ্রু বলে ব্রাজিলের অফসাইড ফাঁদ ভেঙে ঢুকে পড়েন ডি মারিয়া। বুদ্ধিদীপ্ত চিপ শটে সামনে থাকা গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এ তারকা ফরোয়ার্ড।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ডি মারিয়ার এটি ২১তম, কোপা আমেরিকায় চতুর্থ এবং ব্রাজিলের বিপক্ষে প্রথম গোল। আর এই গোলের সুবাদে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফাইনাল শেষে তার হাতে তুলে দেয়া হয়েছে ম্যাচ সেরার পুরস্কার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com