1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৪৩

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুলাই, ২০২১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতি লাগামহীনভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও করোনা উপসর্গে ৩ জনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এছাড়া ৪৬৬টি নমুনায় ১৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩০.৬৮ শতাংশ।

রোববার (১১ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ্ আকরাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আরএমও জানান, জেলায় করোনায় মোট আক্রান্ত ৪ হাজার ৫৪৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৮২ জন। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৩০ জন। এদের মধ্যে বর্তমানে ১২৩ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড ও ইয়োলো জোনে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ১ হাজার ৭০৭ জন হোম আইসোলেশনে এবং জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com