1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে ট্রাক, মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ নিহত ৩

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুলাই, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে বালু বোঝায় ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ জুলাই) দুপুরে জেলার লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি নামক স্থানে ট্রাক, মাহিন্দ্র টেক্সি ও এক মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।
এসময় ট্রাক উল্টে ঘটনাস্থলে ২জন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।
পুলিশ স্থানীয়রা জানায়, বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি নামক স্থানে দুপুর ১টায় ট্রাক, মাহিন্দ্র টেক্সি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক উল্টে ২ জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় লামার ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, লামায় ট্রাক, মোটরসাইকেল ও মাহিন্দ্র গাড়ির ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com