1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে একমাত্র টেস্ট ম্যাচটি জিতে নিল বাংলাদেশ। দেশের বাইরে রানের হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এ জয়ে প্রথমবার জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজ জয়।এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। বাংলাদশের দেওয়া ৪৭৭ রানের টার্গেটে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২৫৬ রানে।

হারারেতে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৪৬৮ রান তোলে। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৭৬ রানে। ১৯২ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য জিম্বাবুয়ের ইতিহাস গড়তে হতো। কিন্তু স্বাগতিকরা শেষ দিন ভালো লড়াই করলেও পরাজয় এড়াতে পারেনি।

জয়ের জন্য শেষ দিনে ৭ উইকেট দরকার ছিল বাংলাদেশের। প্রথম সেশনে বাংলাদেশ তুলে নেয় ৪ উইকেট। জিম্বাবুয়ের শুরুটা ভালো হলেও তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের বোলিংয়ে মাত্র ১৯ রানে ৪ উইকেট হারিয়ে পথ হারায় স্বাগতিকরা। বিরতির আগে-পরে আবার জিম্বাবুয়ের লেজের ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে। কিন্তু দুই পেসার তাসকিন ও ইবাদতের বোলিং সাফল্যে বাংলাদেশের জয় আটকাতে পারেননি তারা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন রিচার্ড এনগারাভা। মিরাজের লোভনীয় বল উড়াতে গিয়ে বোল্ড হন বাঁহাতি ব্যাটসম্যান। মিরাজ ও তাসকিন ৪টি করে উইকেট পেয়েছেন। সাকিব ও ইবাদত পেয়েছেন ১টি করে উইকেট।

তবে বাংলাদেশকে জয়ের জন্য এতো সময় অপেক্ষা করা লাগত না। মিরাজের বলে স্লিপে সাকিব দুটি, তাসকিন ফিরতি ক্যাচ ছাড়েন। তাতে জয়ের প্রহর লম্বা হয় বাংলাদেশের। তাতে সমস্যা হয়নি। দেশের বাইরে সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে হারারেতেই ২০১৩ সালে ১৪৩ রানে জিতেছিল দল। এবার জয়ের ব্যবধান আরও লম্বা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com