1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জুলাই, ২০২১

কুষ্টিয়া: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা পজেটিভ ও ৬ জনের করোনা উপসর্গ ছিল। রোববার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৯৭ শতাংশ।

এদিকে, চলমান লকডাউনে গণপরিবহন, কল-কারখানা হোটেল, রেস্তোরা শপিংমল পর্যটন কেন্দ্রগুলো বন্ধ আছে।।স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও কাঁচাবাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় অব‌্যাহত রয়েছে। কোনভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না সাধারণ মানুষ।

অপরদিকে, সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে রোববার দিনভর অভিযান চালিয়ে ৪৯ জনের কাছ থেকে ২৬ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার বিভিন্ন গুরুত্তপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com