1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বরিশাল বিভাগে এক দিনে ২২ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জুলাই, ২০২১

বরিশাল: করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব গাঙ্গুলি রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ১১ জুলাই সকাল ৮টা থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত মোট ২২ জন মারা যান।

ডা. এস এম মনিরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়। সকলেই করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩০৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৮৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে মোট ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ১৯ জন, ঝালকাঠীসহ অন্যান্য জেলায় আরও ৩ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৪.৩৬ ভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com