1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বৃহস্পতিবার থেকে ট্রেন চলবে

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে চলমান কঠোর লকডাউন শিথিল করতে যাচ্ছে সরকার। এই সময়ে গণপরিবহন চালু হবে। চলবে ট্রেনও। সোমবার (১২ জুলাই) বিকেলে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে।  সব টিকিট অনলাইনে বিক্রি হবে।  মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে।  কোন কোন রুটে কতটি ট্রেন চলবে সে বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে।  তবে স্বাভাবিক সময়ের তুলনায় ট্রেনের সংখ্যা কম হবে।  মঙ্গলবার (১৩ জুলাই) ট্রেনের নাম ও সিডিউল প্রকাশ হতে পারে।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আট দিনের জন্য চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার।  সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। একইসঙ্গে সীমিত পরিসরে খুলবে দোকানপাট ও শপিংমল।

ঈদে বাড়ি যাওয়ার বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার শর্তে গাড়ি চলাচলের সুবিধা দেওয়া হবে। তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com