1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হতে পারে দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান শ্রীবরদীতে ১৪ পূজামণ্ডপে চালের ডিও বিতরণ ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের যন্তর মন্তর বিক্ষোভ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের বন্যহাতিকে পর্যটন হিসেবে কাজে লাগানোর কথা জানালেন পরিবেশ মন্ত্রী পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ পরীমণির চন্দ্র বিলাস

নয়াপল্টনে সমাবেশের অনুমতি মিলেছে, দাবি বিএনপি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (বিএনপি)।

শুক্রবার দুপুর ১২টার দিকে সমাবেশের অনুমতি দেয়া হয় বলে জানান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি। আজ দুপুর ১২টার দিকে আমাদেরকে এই অনুমতি দেয়া হয়েছে।

সমাবেশের বিষয়ে কোনো শর্ত রয়েছে কি-না জানতে চাইলে এ্যানি বলেন, মৌখিকভাবে অনুমতির ক্ষেত্রে কোনো শর্ত বলা হয়নি। তবে লিখিত অনুমতির ক্ষেত্রে শর্ত থাকতে পারে।

তবে অনুমতির বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডিএমপি সূত্রে জানা গেছে, সমাবেশের অনুমতির ব্যাপারে আলোচনা চলছে। বিকেল নাগাদ অনুমতি দিতে পারে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সমাবেশের অনুমতির জন্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। ডিএমপি কমিশনার তাদেরকে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাবেশের অনুমতির বিষয়টি বিএনপিকে যথা সময়ে জানিয়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com