1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান শ্রীবরদীতে ১৪ পূজামণ্ডপে চালের ডিও বিতরণ ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের যন্তর মন্তর বিক্ষোভ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের বন্যহাতিকে পর্যটন হিসেবে কাজে লাগানোর কথা জানালেন পরিবেশ মন্ত্রী পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ পরীমণির চন্দ্র বিলাস ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

শ্রীবরদীতে ১৪ পূজামণ্ডপে চালের ডিও বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে ১৪টি পূজামণ্ডপের কমিটির মাঝে জিআর প্রকল্পের চালের ডিও বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষ সোমেশ্বরীতে আয়োজিত অনুষ্ঠানে মণ্ডপ কমিটির নেতাদের হাতে ডিও তুলে দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নব কুমার সাহা শম্ভুসহ বিভিন্ন মণ্ডপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com