1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

মানুষ হিসেবেও সেরাদের সেরা মেসি : স্কালোনি

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : ফুটবলার হিসেবে সন্দেহাতীতভাবেই সর্বকালের অন্যতম সেরা আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ক্লাব ফুটবল ও ব্যক্তিগত সাফল্যে তার প্রাপ্তির ভাণ্ডার উপচে পড়ার অবস্থা। এতদিনের আক্ষেপ ছিল আন্তর্জাতিক শিরোপা। এবারের কোপা আমেরিকায় জিতেছেন সেটিও।

মেসির খেলোয়াড়ি দিক নিয়ে অনেক কথা হলেও, মানুষ হিসেবেও যে সেরাদের সেরা- সে কথা এবার জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, মেসির ব্যক্তিত্ব দিয়ে আরও অনেক আলোচনা হওয়া উচিত। যা মেসির প্রাপ্য।

ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘আমার দেখা মানুষ হিসেবে অন্যতম সেরা ব্যক্তি মেসি। ফুটবলের ঊর্ধ্বে সে দলকে অনেক কিছুই দেয়। আমি ওর জায়গায় হলে ওর জীবন সইতে পারতাম না বা ওর চাপ নিতে পারতাম না।’

চাপ জয় করে মেসির ভালো খেলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘সে শুধু এটিই করে না, শীর্ষপর্যায়ের খেলাও উপহার দেয়। সত্যি বলতে, আমি কখনও ওর ব্যাপারে তেমন কথা বলিনি। কিন্তু আমার মনে হয়, সত্যিই এটা ওর প্রাপ্য।’

স্কালোনি আরও বলেন, ‘আজকে মেসি আগের চেয়ে অনেক সজীব। আমাদের মধ্যে সম্পর্কটা অন্যরকম। আমি একজন পার্টনার ছিলাম। আগের কোচিং প্যানেলেও আমি ছিলাম। মানুষ যদি ব্যক্তিগতভাবে মেসিকে চিনতো, তাহলে তাকে আরও ভালোবাসতো।’

করোনা মহামারির মধ্যেও একটা দল হিসেবে গড়ে ওঠার দিকটি উল্লেখ করে স্কালোনি বলেছেন, ‘আমরা লম্বা সময় বাইরে ছিলাম। বিষয়টা এমন হয়ে গেছে যেন, আমরা একে অন্যকে না দেখে থাকিনি। খেলোয়াড়রা সবকিছু সহজেই বুঝে নিতো। জৈব সুরক্ষা বলয়ের মধ্যেও তাদের ভেতরে কিছু একটা গড়ে উঠেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com