1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ১২ মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুলাই, ২০২১

কুষ্টিয়া : কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২ জন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এদের মধ্যে করোনায় ১০ জন এবং দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৩৫৩ জন। এর মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২৭৯ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে, নতুন ৯০৩ জনের নমুনা পরীক্ষা করে ৩২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জনে। শনাক্ত ৩২৫ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৯৮ জন।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৫ দশমিক ৩৯ শতাংশ।

নতুন করে শনাক্ত হওয়া ৩২৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৮২ জন, দৌলতপুরে ৪৩ জন, কুমারখালীতে ৯৭ জন, ভেড়ামারার ৬০ জন, মিরপুরে ৩২ জন ও খোকসার ১১ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৭৪ হাজার ৭৯৯ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭১ হাজার ৩৬৭ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭২ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৫৬৫ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন জানান, স্বাস্থ্যবিধি মেনে মারা যাওয়া ১২ জনের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com