1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুলাই, ২০২১

সাতক্ষীরা: সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যুর হার যেন কিছুতেই কমছে না। জেলায় গত একদিনে করোনায় একজনসহ উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এনিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৪৫ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮০ জন।

বুধবার (১৪ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৫৭৭ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৮০ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২৬৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬৯ জন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের (সামেক) করোনা রোগীর সংখ্যা ১৯ জন ও বেসরকারি হাসপাতালে ১৬ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৮৫ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৫০ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com