1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুলনা বিভাগে মৃত্যুর সংখ্যা কমে ৩৬, আক্রান্ত ১৬২১

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুলাই, ২০২১

খুলনা: খুলনা বিভাগে গত তিন দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে। তবে, আক্রান্তের সংখ্যা কমেনি। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ৭ জেলায় মারা গেছেন আরও ৩৬ জন। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২১ জন।

বুধবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার।

এ নিয়ে খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৫ জনে।

এর আগে ১১ জুলাই খুলনা বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়। যদিও ১২ ও ১৩ জুলাই যথাক্রমে ৪৮ জন করে মারা যান। আর শুক্রুবার (১০ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্র জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা জেলায় মারা গেছেন ৯ জন ও আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। বাগেরহাট জেলায় কেউ মারা যায়নি, আক্রান্ত হয়েছেন ১৫৫ জন। সাতক্ষীরায় ১ জন মারা গেছেন,  আক্রান্ত ৩৪ ও যশোরে জেলায় ৫ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ২২৭ জন।  নড়াইল জেলায় কেউ মারা যায়নি, আক্রান্ত হয়েছেন ৯৬ জন।  মাগুড়া জেলায় কেউ মারা যায়নি, আক্রান্ত ৪৭ ও ঝিনাইদহ জেলায় মারা গেছেন ৭ জন, আক্রান্ত ৮৭। কুষ্টিয়া জেলায় মারা গেছেন ১১ জন, আক্রান্ত ৩২৫। চুয়াডাঙ্গা জেলায় একজন মারা গেছেন, আক্রান্ত ১১১ জন এবং মেহেরপুর জেলায় মারা গেছেন ২ জন ও আক্রান্ত হয়েছেন ১৬৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com