1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরীর অভিযোগে রোহিঙ্গা আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

কক্সবাজার: কক্সবাজারে বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরীর কাজে জড়িত এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক তারিকুল ইসলাম

আটককৃত রোহিঙ্গা হলেন ক্যাম্প-২২ (উনচপ্রাং) এর রোহিঙ্গা আবু শামার ছেলে রোহিঙ্গা মো: তৈয়ব (২৮)।

এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ক্যাম্প-২২ (উনচপ্রাং) এর রোহিঙ্গার পিতা-আবু শামা, এফসিএন-২৪৩৯২৪ অবৈধভাবে বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরী করার কাজে জড়িত। এমন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স  অভিযান চালিয়ে বুধবার দুপুরে তাকে আটক করে। তল্লাশি করার পরে মোবাইলে তার নামে বাংলাদেশী পাসপোর্ট ও এনআইডির ছবি পাওয়া যায়।

তারিকুল ইসলাম আরও জানান, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সিআইসি‘র কাছে হাজির করলে তিনি অভিযুক্তকে হেড মাঝির জিম্মায় ছেড়ে দেন এবং পাসপোর্ট ও এনআইডি‘র মূল কপিসহ বৃহস্পতিবার (১৫ জুলাই) সিআইসি অফিসে হাজির থাকতে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com