1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

৫০ শতাংশ কম বেতনে বার্সায় নতুন চুক্তি করবেন মেসি!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : চলতি মাস থেকে লিওনেল মেসি বার্সেলোনার কেউ নয়। তবে কাতালান ক্লাব ভক্তদের দুশ্চিন্তার কারণ নেই। শিগগিরই ক্লাবটির সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগছে। এমনকি বার্সার আর্থিক সংকটের কারণে ৫০ শতাংশ কম বেতন নিতে রাজি আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী ফরোয়ার্ড।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিও স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, নতুন চুক্তির ব্যাপারে বার্সা ও মেসি সম্মতিতে পৌঁছেছে। সম্প্রতি দুই পক্ষের মধ্যে দুই বছরের নতুন চুক্তির গুঞ্জন উঠলেও পত্রিকাটি জানিয়েছে, চুক্তিটা হতে যাচ্ছে পাঁচ বছরের জন্য। লম্বা সময়ের জন্য সম্পর্ক গড়তে চান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

বার্সার নাম্বার টেন এজন্য বেতন কমাতেও রাজি। তাও আবার ৫০ শতাংশ কম! ক্লাবের আর্থিক জটিলতার মধ্যে এমন কাজ করে দৃষ্টান্ত তৈরি করতে চান মেসি। যদিও টাকা-পয়সা নিয়ে কখনও দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়নি।

দিয়ারিও স্পোর্ত বলছে, তাই বলে কয়েক দিনের মধ্যে মেসির সঙ্গে নতুন চুক্তির ঘোষণা বার্সা দিতে যাচ্ছে না। কারণ এখনও কিছু জটিলতা রয়েই গেছে। জুলাইয়ের শেষ দিকে ঘোষণা আসতে পারে। আপাতত কোপা আমেরিকা জিতে মেসি ছুটি কাটাচ্ছেন। বার্সা শিরোপা জেতার জন্য নতুন কোনও ধরনের প্রকল্প হাতে নিতে যাচ্ছে সেটাও পর্যবেক্ষণ করতে চান তিনি এই সময়ের মধ্যে। নতুন চুক্তিকে রিলিজ ক্লজ ধরা হচ্ছে ৩৫ কোটি ইউরো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com