1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শিকের সেই ‘বিস্ময় গোল’ই ইউরোর সেরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত ইউরো কাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান ৫ গোল ছিল প্যাট্রিক শিকের। কিন্তু একটি এসিস্ট থাকায় গোল্ডেন বুট জিতেছেন রোনালদো আর সিলভার বুট গেছে প্যাট্রিক শিকের ঘরে।

এসিস্ট না থাকায় গোল্ডেন বল হাতছাড়া হলেও, টুর্নামেন্টের সেরা গোলের পুরস্কার ঠিকই জিতে নিয়েছেন চেক রিপাবলিকের এই তারকা ফরোয়ার্ড। গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে প্রায় ৫০ গজ দূর থেকে করা বিস্ময় গোলটিই পেয়েছে ইউরোর সেরা গোলের খেতাব।

গত ১৪ জুন হওয়া ম্যাচটিতে২-০ গোলে জিতেছিল চেক রিপাবলিক। সেই ম্যাচে দুইটি গোলই করেছিলেন প্যাট্রিক শিক। তবে ৫২ মিনিটের সময় প্রায় মাঝমাঠ থেকে বাঁকানো শটে স্কটল্যান্ডের জাল কাঁপান তিনি। এটিই পেয়েছে সেরা গোলের স্বীকৃতি।

ইউরোর অফিসিয়াল ওয়েবসাইটে প্রায় ৮ লাখ মানুষ এই গোলের পক্ষে ভোট দিয়েছেন। দ্বিতীয় সেরা গোল হয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে করা ফ্রান্সের মিডফিল্ডার পল পগবার গোলটি। যদিও সেই ম্যাচ টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ফ্রান্স।

ইউরো ২০২০-এর সেরা ১০ গোল

২. পল পগবা (ফ্রান্স, বনাম সুইজারল্যান্ড )

৩. লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া, বনাম স্কটল্যান্ড)

৪. লরেন্সো ইনসিনিয়ে (ইতালি, বনাম বেলজিয়াম)

৫. কেভিন ডে ব্রুইনে (বেলজিয়াম, বনাম ডেনমার্ক)

৬. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল, বনাম হাঙ্গেরি)

৭. আলভারো মোরাতা (স্পেন, বনাম ইতালি)

৮. মিকেল ডামসগার্ড (ডেনমার্ক, বনাম ইংল্যান্ড)

৯. ইয়ারমোলেঙ্কো (ইউক্রেন, বনাম নেদারল্যান্ডস)

১০. ফেডরিখ কিয়েসা (ইতালি, বনাম স্পেন)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com