1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

গুলিস্তানে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

ঢাকা: রাজধানীর পল্টনের গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারার পাশে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত হয়েছেন। তারা হলেন- জাকির (৩০) ও শাকিল (১৫)। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, ডাস্টবিনে ময়লা ফেলে ফেরার সময় রাজ হোটেলের দুই কর্মচারী জাকির ও শাকিলকে চাপা দেয় একটি ট্রাক। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফ হোসেন আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করেছে।

রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান জানান, শাকিল ও জাকির হোটেলে অনেকদিন ধরে কাজ করতেন। বর্তমানে তারা হোটেলেই থাকতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com