1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে পাঁচজন ও উপসর্গে দশজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে পুরুষ ১১ জন ও চারজন নারী মারা গেছেন। এর মধ্যে ২১-৩০ বছর বয়সী একজন যুবক মারা গেছেন, বাকি মৃতদের বয়স ৪১-৬৫ বছরের ওপরে ছিল। মৃতের মধ্যে রাজশাহীর দশজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন, পাবনার একজন ও মেহেরপুরের একজন ছিলেন।

রামেক পরিচালক বলেন, করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও মেহেরপুরের একজন মারা গেছেন। অন্যদিকে উপসর্গে রাজশাহীর আটজন, নাটোর একজন ও পাবনার পাঁচজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২৪২ জন ও উপসর্গ নিয়ে ২৫৬ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৯৮ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল ল্যাবের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজ ল্যাবের পিসিআর মেশিনে ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১০৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মোট পরীক্ষা হয়েছে ৫৬৪টি। এতে শনাক্ত হয়েছে ১৭৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com