1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুলনায় ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

খুলনা: খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সাত জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন, খুলনা জেনারেল হাসপাতালে দুই জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকি তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালে করোনা ইউনিটে সকাল ৮টা পর্যন্ত ২০১ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রেড জোনে ১৩৪ জন, ইয়ালো জোনে ২৭ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১০৮ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে সাত জন এবং এইচডিইউতে ১১ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এখানে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০ জন। এ ছাড়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আট জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com