1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

টাঙ্গাইলে করোনায় ১১ মৃত্যু, শনাক্ত ১৮৭

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

টাঙ্গাইল: টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮ জন ও উপসর্গ নিয়ে ৩ জনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও  ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল ১১টায় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়,শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ১৫ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৭৩ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৮১ জন ও উপসর্গ নিয়ে ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, আগুন লাগার পর আইসিইউ ওয়ার্ডের সেবা বন্ধ রয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান,  দ্রুত সময়ের মধ্যে পুনরায় আইসিইউ ওয়ার্ড চালুর করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com