1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ত্রাণ নিতে আসা বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা, ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

নোয়াখালী: নোয়াখালীর বসুরহাট পৌরসভা চত্বরে ত্রাণ (শাড়ি-লুঙ্গি) নিতে আসা এক বৃদ্ধকে মেয়র আবদুল কাদের মির্জা ঘুষি মারছেন, এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকালে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরিব অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধের হাতে একটি শাড়ি তুলে দেন কাদের মির্জা। ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করতে চাইলে তার বুকে ঘুষি মারেন মেয়র কাদের মির্জা। পরে তাকে একটি শাড়ি ছুঁড়ে মারতে দেখা যায়। আরেক ব্যক্তি ত্রাণ নিতে আসলে তাকেও একটি প্যাকেট দিয়ে আঘাত করতে দেখা যায় কাদের মির্জাকে।

এ ব্যাপারে বক্তব্য নিতে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার মোবাইলে বারবার কল দিলেও ব্যস্ত পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com