1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুলনার দুই হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ জুলাই, ২০২১

খুলনা: খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে সাতজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে একজনের জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০০ জন। এরমধ্যে রেড জোনে ১৩৬ জন, ইয়োলো জোনে ২৪ জন ও আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৪ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন একজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কারও মৃত্যু হয়নি। এছাড়া এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন। এর মধ্যে ২৪ জন পুরুষ ও ৩২ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- খুলনার নগরীর শেখপাড়ার মাহামুদা খানম (৫৯), দিঘলিয়া উপজেলার দেয়াড়ার সাহিদা বেগম (৫৫), নড়াইলের লোহাগড়ার জোগিয়া গ্রামের শেখ আবুল হোসেন (৮৫) ও যশোর সদরের জাকির হোসেন (৫৭)। বেসরকারি এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com