1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ জুলাই, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- কিশোরগঞ্জের ভৈরবের  আকলিমা আক্তার (৪৯), শেরপুর সদরের গেন্দাফুল (৩৫), জামালপুরের বকশিগঞ্জের রোকেয়া বেগম (৬০), ময়নসিংহের তারাকান্দার শাহিদা আক্তার (৩৮), সদরের নাসির উদ্দির (৬৫), তারা বালা সাহা (৮০), অর্পনা গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০)।

গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে মারা যান: ময়মনসিংহের মুক্তাগাছার সোহরাব উদ্দিন ( ৬৫), মরিয়ম বেগম (৭০), ফলবাড়িয়ার পারভিন আক্তার ( ৩৫), আছিয়া বেগম (৪০), তারাকান্দার সুরুজ আলি (৪৮), সদরের আবদুর রশিদ (৬৫), জেসমিন রহমান (৬৩), সুনামগঞ্জের  দিজেন্দ্র ( ৬৫), গাজীপুরের শ্রীপুরের শিল্পী আক্তার (৪০)

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৩৯ জন রোগী  ভর্তি আছেন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৬ টি নমুনা পরীক্ষা করে ১০৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৭ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com