1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

আরও একবার বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে নাকাল অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও জয়ের দেখা পেলো না অস্ট্রেলিয়া। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের পরপর দুইবারের চ্যাম্পিয়নরা আরও একবার হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচের সিরিজটি তারা জিতল ৪-১ ব্যবধানে।

শনিবার ভোরে হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে এভিন লুইসের ঝড়ে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৯ উইকেটে ১৮৩ রানে। ক্যারিবীয়রা পায় ১৬ রানের জয়।

সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লুইস খেলেছেন ৩৪ বলে ৪ চার ও ৯ ছয়ের মারে ৭৯ রানের টর্নেডো ইনিংস। তার ব্যাটে ভর করেই মূলত বড় সংগ্রহ পেয়েছে ক্যারিবীয়রা।

এর বাইরে আন্দ্রে ফ্লেচার ১৬ বলে ১২, ক্রিস গেইল ৭ বলে ২১, লেন্ডল সিমনস ২৫ বলে ২১, নিকোলাস পুরান ১৮ বলে ৩১ ও হেইডেন ওয়ালশ জুনিয়র ৮ বলে ১২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে অবদান রাখেন।

জবাবে খেলতে প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান জশ ফিলিপ। দ্বিতীয় উইকেটে আশা জাগান সিরিজে অসিদের একমাত্র জয়ের নায়ক অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ। দুজন মিলে মাত্র ৩.১ ওভারে যোগ করেন ৩৭ রান।

অতিরক্তি আক্রমণাত্মক খেলতে খেলতে আন্দ্রে রাসেলের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন মার্শ। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ৩০ রান। এরপর রানরেটের সঙ্গে পাল্লা দিয়েই খেলছিলেন ফিঞ্চ, ময়সেস হেনরিকসরা। কিন্তু লম্বা সময় উইকেটে থাকতে পারেননি।

অধিনায়ক ফিঞ্চ ২৩ বলে ৩৪, হেনরিকস ১৪ বলে ২১, ম্যাথু ওয়েড ১৮ বলে ২৬, অ্যান্ড্রু টাই ৮ বলে ১৫, মিচেল সুয়েপসন ১২ বলে ১৪ ও জশ হ্যাজলউড ৫ বলে ১৩ রান করলে তা শুধু পরাজয়ের ব্যবধান কমাতেই কাজে লেগেছে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন শেলডন কটরেল ও আন্দ্রে রাসেল। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এভিন লুইস আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে হেইডেন ওয়ালশ জুনিয়রের হাতে।

আগামী বুধবার (২১ জুলাই) থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৫ জুলাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com