1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ জুলাই, ২০২১

কুষ্টিয়া: কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে জেলায় ২৮০ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪২ ভাগ। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৬২ জন, দৌলতপুরে তিনজন, কুমারখালীতে তিনজন, মিরপুরে ১৭ জন ও খোকসায় তিনজন রয়েছেন।

মো. মেজবাউল আলম বলেন, বর্তমানে ২৮৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১৮ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৬৭ জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ হাজার ৭৬২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৫২৫ জন। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮৭ জনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com