1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নাবী জাতের আমন ধান বীজ বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে রোপা আমন/২১-২২ মৌসুমে বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম প্রস্তুতি হিসাবে উপজেলার ২১০ জন কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করা হয়।
শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে শ্রীবরদী কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বীজ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সহ অন্যান্যরা। এসময় ২১০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে আমন ধান বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com