1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

বর্ণবাদের শিকার হয়ে মাঠ ছাড়ল জার্মানি

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : শুরুর আগেই নানান নেতিবাচক ঘটনায় খবরের শিরোনামে আসছে টোকিও অলিম্পিক। ভিলেজে প্রথম করোনাভাইরাস শনাক্ত ও ভিলেজ থেকে এক ক্রীড়াবিদের পলায়নের পর এবার বর্ণবাদের অভিযোগ করল জার্মানি অলিম্পিক দল।

শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানির অলিম্পিক দল। কিন্তু ম্যাচটি শেষ হওয়ার ৫ মিনিট বাকি থাকতে বর্ণবাদের শিকার হওয়ায় মাঠ ছেড়ে বেরিয়ে গেছে তারা।

দলের ২৩ বছর বয়সী ডিফেন্ডার জর্ডান তুনারিগা বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ জার্মান দলের। ওয়াকাইয়ামার দর্শকশূন্য মাঠে পুরো বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখছে হন্ডুরাস জাতীয় ফুটবল দল।

ম্যাচের ৫ মিনিট বাকি থাকতেই খেলা বন্ধ হওয়ার সময় স্কোরলাইন ছিল ১-১। প্রথমে গোল করেছিল হন্ডুরাসই। পরে জার্মানির পক্ষে সমতা ফেরান ফেলিক্স উদোকাই। কিন্তু শেষ পর্যন্ত অমীমাংসিত রেখেই মাঠ ছেড়েছে দুই দল।

এ ঘটনার ব্যাপারে জানিয়ে জার্মান ফুটবল দলের অফিসিয়াল টুইটার প্রোফাইলে লেখা হয়েছে, ‘১-১ স্কোরলাইনে নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে ম্যাচ শেষ হয়েছে। জর্ডান তুনারিগা বর্ণবাদের শিকার হওয়ার পর জার্মানির খেলোয়াড়রা মাঠ ত্যাগ করে।’

জার্মান দলের পক্ষ থেকে বলা হয়েছে যে, হন্ডুরাসের কোনো খেলোয়াড় সেই বর্ণবাদী মন্তব্য করেছেন। এ বিষয়ে দলের কোচ স্টেফান কুঞ্জ বলেছেন, ‘আমাদের একজন খেলোয়াড় বর্ণবাদের শিকার হওয়ার পর খেলা চালিয়ে যাওয়ার কোনো মানে নেই।’

তিনি আরও বিস্তারিত জানিয়ে বলেন, ‘মাঠের খেলার কথা বললে, দুই দলই উচ্চমানের খেলা উপহার দিয়েছে। কিন্তু ম্যাচের শেষদিকে আমি ভাবছিলাম, জর্ডানের সঙ্গে কী হলো? কয়েক মিনিট বাকি থাকতে একটা বাদানুবাদের মতো দেখা দেয়। আমি তখন জর্ডানকে খুবই হতাশ দেখতে পাই। কারণ তাকে দ্বিতীয়বারের মতো বর্ণবাদী মন্তব্য শুনতে হলো।’

তবে কিছুক্ষণ পরেই হন্ডুরাসের সব খেলোয়াড় এসে জর্ডানের কাছে দুঃখপ্রকাশ করেছেম বলে জানালেন কুঞ্জ। পাশাপাশি সতীর্থরা মিলে হাসি-কৌতুক করে জর্ডানের মন ভালো রাখার চেষ্টা করেন। সবমিলিয়ে জর্ডান এখন স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন দলের কোচ।

jagonews24

এর আগেও বর্ণবাদের শিকার হয়েছেন জর্ডান। গত ফেব্রুয়ারিতে হার্থা বার্লিনের এই ডিফেন্ডারকে তীর্য্যক মন্তব্য করেছেন শালকের সমর্থকরা। যে কারণে দলটিকে ৫০ হাজার ইউরো (প্রায় ৫০ লাখ টাকা) জরিমানা করেছিল বুন্দেসলিগা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com