1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

করোনায় চুয়াডাঙ্গায় আরও ৮ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪২২টি নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসাবে শনাক্তের হার ২৯ দশমিক ৮৫ শতাংশ।

রোববার (১৮ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনায় মৃতদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চারজন, বাড়িতে একজন এবং একজন জেলার বাইরে মারা গেছেন। এ ছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় মোট ১৫৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে জেলায় ১৪২ জন এবং জেলার বাইরে ১৭ জন।

এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৫৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ২১ জন, দামুড়হুদা উপজেলায় ২৩ জন এবং জীবননগর উপজেলায় ২৪ জন।

বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন দুই হাজার ১০০ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন এক হাজার ৯৭২ জন এবং হাসপাতালে আছেন ১২৮ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৩৫ জনে। এদিন সুস্থ হয়েছেন ১৩২ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন তিন হাজার ৭৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com