1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ময়মনসিংহ মেডিকেলে একদিনে প্রাণ গেল আরও ২০ জনের

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।

রোববার (১৮ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলা হাওয়া বেগম (৬০), নুরুল হক (৮৫), ভালুকার হেলেনা (৭৫), শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মোস্তফা কামাল (৪৫), বইশিষ্ট (৭০), আক্কাস আলী (৭৫), ও নেত্রকোনা সদর উপজেলার আনোয়ার আহমেদ (৫৫)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার শাহদত (৬৭), শামসুন নাহার (৬৫), নেত্রকোনা সদর উপজেলার শামসুল হুদা (৭৮), সোনিয়া আক্তার (৩২), আমরোজ আলি (৭৫), মোহনগঞ্জের খোদেজা বেগম (৬৫), কেন্দুয়ার রমেলা বেগম (৫৫), শেরপুর সদর উপজেলার নুরুল ইসলাম (৮০), সুইটি আক্তার (২৬), গেন্দাফুল (৩৫), জামালপুর সদরের জামিল হোসাইন (৪৫), ইসলামপুরের জমিলা বেগম (৬০) ও টাঙ্গাইল সদর উপজেলার রহিমা খাতুন (৭০)।

আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ৪১১ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭৫২টি নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com