1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শ্রীবরদীতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা ও ভাই আহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১

শেরপুর (শেরপুর) : জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ছেলে হামিদুর রহমানের (৩৯) ধারালো অস্ত্রের আঘাতে বাবা ও ভাই গুরুতর আহত হয়েছে। আহত বাবা আজিজুর রহমান (৬৫) উপজেলা সদর হাসপাতাল ও ভাই হাফিজুর রহমান (২৫) কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৮ জুলাই) ভোর ৬টার দিকে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের তাতিহাটি নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে আজিজুর রহমানের সাথে তার ছেলে হামিদুর রহমানের বিরোধ চলছিল। রবিবার ভোরে হামিদুর রহমান তার বাবার ঘরের পাশ ঘেষে বাঁশের খুঁটি দিয়ে পথ অবরুদ্ধ করতে গেলে আজিজুর রহমান বাঁধা দেয়। এ সময় তার ছেলে হামিদুর রহমান লোকজন নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা দিয়ে তার বাবা, মা আর ভাইয়ের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় তার বাবা আজিজুর রহমান ও ভাই হাফিজুর রহমান।
পরে স্থানীয় লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে হাফিজুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলা সদর হাসপতালে রেফার করা হয়।
এ ঘটনায় আজিজুর রহমান বাদী হয়ে ছেলে হামিদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
তবে হামিদুর রহমান বলেন, আমি তাদের উপর হামলা করিনি। তারাই আমাদের মারপিট করেছে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই তাহেরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com