1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুলাই, ২০২১

কুমিল্লা: অভিনেতা মোশাররফ করিমসহ চারজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) বিকেল ৩টায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নং আমলি আদালতে বাদী হয়ে এ মামলা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি।

‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বাজেভাবে উপস্থাপন করায় এ মামলা করা হয়।

অভিযুক্ত অন্যরা হলেন-অভিনেতা মো. জামিল হোসেন, ফারুক আহমেদ, ‘হাই প্রেসার-২’ নাটকের পরিচালক আদিবাসি মিজান। এছাড়া বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে দায়ী করা হয়।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি জাগো নিউজকে বলেন, ‘হাই প্রেসার-২ নাটকে আমার পেশাকে কটাক্ষ করা হয়েছে। ফলে ক্ষুব্ধ হয়ে আমি মামলাটি করি। আমাদের উপস্থাপিত প্রমাণাধির সত্যতা যাচাই করে বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি গ্রহণ করেন।’

মামলাটি তদন্ত করে ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com